ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

বিনা ঘুসে কুমিল্লায় পুলিশে চাকরি পেলেন ৭৫ জন

কোনো প্রকার ঘুস ছাড়াই মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে ৭০ জন পুরুষ ও পাঁচজন নারী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এই ফলাফল ঘোষণা করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এসময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের বিভিন্ন পর্যায়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ এপ্রিল এই নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল। পরীক্ষায় মোট এক হাজার ৩৫১ জন আবেদন করেছিলেন। মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯০ জন।

এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। সব ধাপের পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় ও ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

বিনা ঘুসে কুমিল্লায় পুলিশে চাকরি পেলেন ৭৫ জন

আপডেট সময় ১২:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫