ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল ৬ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক ছাত্রের মায়ের দায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) অভিযুক্তকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষকের নাম মাহবুবুর রহমান (২৫)। তিনি মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

মামলার বিবারণ ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভুক্তভোগী এক শিশুর মা তার সন্তানকে দেখতে ডুমরতলা গ্রামে অবস্থিত ওই মাদরাসায় আসেন। এসময় ভুক্তভোগী শিশু (৮) তার মাকে জানায়, মারাসার শিক্ষক মাহবুবুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে ধর্ষণ করেছেন। শিশুটির মা বিষয়টি সঙ্গে সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষকে জানান। মাদরাসা কর্তৃপক্ষ শিশুটির কাছে এসব বিষয়ে জানতে চাইলে সে তার সঙ্গে ঘটা সব কিছু খুলে বলে।

এসময় ওই মাদরাসায় থাকা অন্য আরো পাঁচ ছাত্র তাদেরকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানায়।

এদিকে, এসব ঘটনা প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা শনিবার (৫ সেপ্টেম্বর) সদর থানার মামলা করেন। মামলার ১০ ঘণ্টা পর অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘এক ভুক্তভোগী নারী তার বাচ্চাকে ধর্ষণ করেছে এমন অভিযোগ নিয়ে থানায় আসেন।

বিষয়টি আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলার প্রেক্ষিতে এজহারনামীয় আসামি মাহবুবুর রহমানকে মামলা রজুর ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করি। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইল ৬ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬