ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম Logo সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫ Logo মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা Logo সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু Logo ৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত Logo মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান Logo গাজায় ধ্বংসস্তূপ থেকে দুই বছর পর মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫

সাভারের পূর্ব শাহিবাগ এলাকায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।

গ্রেপ্তার দুই শিক্ষককে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে এবং গ্রেপ্তার তিন শিক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে গাজীপুরের টঙ্গী এলাকার কিশোর সংশোধন কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

এর আগে তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় গত ২৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা (নং-১১০) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুই শিক্ষক হলেন—ভোলা জেলার শশীভূষণ থানার নয়আনী এলাকার মো. কাবুলের ছেলে জাবের হোসেন (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. কামরুল ইসলাম (২৬)।

গ্রেপ্তার শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাটি আলোচনায় আসলে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ঢাকা জেলা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সাভার ও আশুলিয়া মডেল থানা পুলিশ এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ভোলার চরফ্যাশন এলাকা থেকে শিক্ষক জাবের হোসেন ও সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।

তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০২:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬