ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম Logo সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫ Logo মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা Logo সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু Logo ৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত Logo মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান Logo গাজায় ধ্বংসস্তূপ থেকে দুই বছর পর মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চাষাড়া হকার্স মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেটসংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত চার থেকে পাঁচটি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মাদক ব্যবসা নিয়েই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬