ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৫ লেবানিজ

ইসরায়েলের কারা হেফাজতে থাকা আরো ৫ লেবানিজ নাগরিককে মুক্তি দিয়ে লেবাননের কাছে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

আইসিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধে ইসরায়েলের হেফাজত থেকে মুক্তি পাওয়া পাঁচজনকে লেবাননে স্থানান্তরে তারা সহায়তা করেছে। এর মধ্যে একজনকে বৃহস্পতিবার এবং বাকি চারজনকে শুক্রবার হস্তান্তর করা হয়। এ প্রক্রিয়ায় আইসিআরসি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

এক প্রতিবেদনে দ্য ইসরায়েল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে পাঁচ বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

এর বিনিময়ে লেবানন ১৯৮০-এর দশকে অপহৃত ও নিহত লেবানিজ ইহুদি সম্প্রদায়ের সদস্যদের দেহাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টায় সহযোগিতা করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলের হেফাজতে থাকা অন্য লেবানিজ বন্দিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে আইসিআরসি। সংস্থাটি বলেছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের আটককেন্দ্রে থাকা বন্দিদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৫ লেবানিজ

আপডেট সময় ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬