ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে একটি ঘটনায় ট্রাক, বাসসহ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুয়েবলা ও দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা গাড়ির ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।

পুয়েবলা রাজ্য সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে ১৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তবে তিনি আহত ব্যক্তিদের সংখ্যা জানাতে পারেননি।

সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এর পেছনে রয়েছে যানবাহনের খারাপ রক্ষণাবেক্ষণ, বেপরোয়াভাবে গাড়ি চালানো ও চালকের ক্লান্তি।

বেশির ভাগ দুর্ঘটনায় মালবাহী ট্রাক জড়িত থাকায় মেক্সিকোর ব্যস্ত মহাসড়কে নিরাপত্তার মান উন্নত করার দাবি জোরালো হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কামপেচে রাজ্যে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হন। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। গত মার্চে এক দিনে দুটি বাস দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আপডেট সময় ০৪:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫