ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শরীরের এই ৫ লক্ষণ হতে পারে ক্যানসারের আগাম ইঙ্গিত Logo ১৫০ বছর পর ডারউইনের ধারণাই সত্য, সন্ধান মিলল পোকা খেকো নতুন উদ্ভিদের Logo তিন বছরে ৪০০ এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী Logo সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ Logo সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানসিক জড়তার লক্ষণ Logo ভেজালবিরোধী ৫০০ অভিযান, জরিমানা ২ কোটি ৪০ লাখ Logo ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা Logo সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস Logo পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক—বাদ পড়াদের নিয়েই রাজার সঙ্গে সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যে শর্তের বেড়াজালে আটকে আছে লক্ষাধিক শিক্ষকের ভাগ্য

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৬-এ শর্ত সংক্রান্ত কারণে বিপাকে পড়েছেন লক্ষাধিক শিক্ষক। ‘সমমানের বা সমস্তরের মাদরাসা’ সংক্রান্ত শর্তের জটিলতায় তারা আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।

গত ২৭ আগস্ট প্রকাশিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালুর আগপর্যন্ত জনস্বার্থে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের ম্যানুয়্যাল আবেদন করতে হবে। ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’-এর ৩.১৯ বিধি অনুযায়ী শূন্য পদের বিপরীতে এই আবেদন আহ্বান করা হয়। অধিদপ্তর থেকে এমপিওভুক্ত মাদরাসার মোট ৪১ হাজার ৯৬৬টি শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

তবে নতুন বদলি নীতিমালার ৩.৫ ধারা অনুযায়ী, শিক্ষকগণ কেবল নিজ মাদরাসার সমমানের বা সমস্তরের প্রতিষ্ঠানে সমপদে বদলির আবেদন করতে পারবেন।

দাখিল স্তরে কর্মরত কোনো শিক্ষক আলিম, ফাজিল বা কামিল স্তরের মাদরাসায় পদ শূন্য থাকলেও আবেদন করতে পারবেন না। তিনি শুধু দাখিল স্তরের মাদরাসার সমপদে আবেদন করতে পারবেন।

একইভাবে আলিম, ফাজিল বা কামিল মাদরাসার কোনো শিক্ষক চাইলে তার নিচের বা ওপরের স্তরের কোনো মাদরাসায় পদ শূন্য থাকলেও আবেদন করতে পারবেন না, শুধু সমমান মাদরাসার সমপদে বদলির আবেদন করতে হবে।

বদলি নীতিমালার সমমান/সমস্তর সম্পর্কিত ৩.৫ ধারাটি সংশোধনের বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে কর্মরত একজন কর্মকর্তা জানান, নীতিমালা জারি এবং নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও ব্যাখ্যা প্রদান করার ক্ষমতা শুধু কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের।

বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করেই বদলির আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে। পরবর্তীতে টিএমইডি থেকে সমমান/সমস্তর সংক্রান্ত কোনো নির্দেশনা আসলে সেই মোতাবেক বদলির আবেদনের সুযোগ প্রদান করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শরীরের এই ৫ লক্ষণ হতে পারে ক্যানসারের আগাম ইঙ্গিত

যে শর্তের বেড়াজালে আটকে আছে লক্ষাধিক শিক্ষকের ভাগ্য

আপডেট সময় ০৫:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬