ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্যোগ মোকাবেলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী Logo ১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের ছবি, বিতর্ক কেন? Logo রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার Logo ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন Logo আসিফ মাহমুদের অপরাধের এক ভাগও উদ্ঘাটন হয়নি : রাশেদ খান Logo ডাইরেক্ট লিস্টিং খসড়া বিধিমালায় মতামত চেয়েছে বিএসইসি Logo দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo মার্কিন হামলায় ইরানে নিহত ১৮, আহত ১৪২ Logo মানবতাবিরোধী অপরাধ কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭টি ড্রোন কয়েকটি ধাপে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মধ্যরাতের পর জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা দল অত্যন্ত দক্ষতার সঙ্গে ড্রোনগুলো নির্দেশিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। ড্রোনগুলোকে পর পর ১০টি, ১৭টি এবং ১০টির ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে ভূপাতিত করা হয়।

সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি সেবার একাধিক টিম পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ মাটিতে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ইউক্রেনের পক্ষ থেকেও এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনাটি ঘটল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্যোগ মোকাবেলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া

আপডেট সময় ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬