ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মার্কিন হামলায় ইরানে নিহত ১৮, আহত ১৪২ Logo মানবতাবিরোধী অপরাধ কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে Logo ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে বাসের চাকায় প্রাণ গেল হিসাবরক্ষকের Logo শাপলা চত্বরে গণহত্যা ঠিকানায় গিয়েও হদিস মেলেনি হাসিনা-বেনজীর-আজিজসহ ৩০ জনের Logo বিপিএলের ক্ষতি পোষাতে জনপ্রতি ৩০ লাখের প্রস্তাব Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ Logo যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, বেসামরিক হতাহতে উদ্বেগ Logo বাকৃবির আবাসিক হলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রিয়াদ। ‘সিদর’ নামের ওই জাহাজে হামলায় কয়েকজন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব।

বুধবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। একই সঙ্গে জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজ সিদরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে জাহাজটির কয়েকজন ক্রু নিহত হয়েছেন।

রিয়াদ এ ঘটনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে ইরানের সামরিক হামলারও নিন্দা জানিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে জর্ডান, বাহরাইন ও কুয়েত। সৌদি আরব বলেছে, তারা এসব প্রতিবেশী দেশের পাশে রয়েছে। দেশগুলোর সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা যেসব পদক্ষেপ নেবে, সেসবের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থন রয়েছে।

সৌদি আরব বলেছে, হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, পুরো বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য এবং বিশ্বে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। রিয়াদ একই সঙ্গে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে সৌদি আরব বলেছে, বর্তমান উত্তেজনা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্বে জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি সামরিক উত্তেজনা দ্রুত বন্ধ করে চলমান সংঘাতের সমাধানে শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিদর জাহাজে হামলার ঘটনায় কাতারও নিন্দা জানিয়েছে। দোহা একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি তেলবাহী জাহাজ সিদরকে লক্ষ্য করে হামলা এবং এতে কয়েকজন ক্রু নিহত হওয়ার ঘটনায় তারা নিন্দা জানায়। দোহা বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং সমুদ্রপথে অবাধ নৌ চলাচলের নিয়মের স্পষ্ট লঙ্ঘন। কাতারের দাবি, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবেরও গুরুতর লঙ্ঘন। কাতার বলেছে, কোনো পক্ষের ওপর চাপ তৈরির জন্য হরমুজ প্রণালিকে ব্যবহার করা উচিত নয়। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটি অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই আবার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার তারা পুরোপুরি প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সব পক্ষকে জলপথটি খোলা ও নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দোহা আরো বলেছে, ইরানের উচিত প্রতিবেশী আরব দেশগুলোর সম্পদের ওপর হামলা বন্ধ করা। এ ঘটনায় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতিও জানিয়েছে কাতার। সৌদি আরব নিজেদের সম্পদ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতি কাতারের সমর্থন থাকবে বলেও জানানো হয়েছে।

সিদর জাহাজে হামলার ঘটনায় কুয়েতও নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, সমুদ্রে এ ধরনের হামলা ও সামরিক উত্তেজনা চলতে থাকলে তা বিশ্বে জ্বালানি সরবরাহ এবং অবাধ নৌ চলাচলের জন্য বড় হুমকি তৈরি করবে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাহাজটিতে হামলা এবং ক্রুদের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়ে কুয়েত পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। কুয়েত বলেছে, সব ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং অবাধ নৌ চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে। সমুদ্রপথের নিরাপত্তা ও সুরক্ষার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন কুয়েত প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় সৌদি আরবের প্রতি নিজেদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশটি যেসব পদক্ষেপ নেবে, কুয়েত সেগুলোর প্রতি সমর্থন জানাবে।

সিদর জাহাজে হামলার অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরো বেড়েছে। এর আগে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রের আগের সামরিক অভিযানের জবাব হিসেবে চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালায়। তেহরানের দাবি, ওই অভিযানে ১৮ জন নিহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মার্কিন হামলায় ইরানে নিহত ১৮, আহত ১৪২

হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির

আপডেট সময় ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬