ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান Logo ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত Logo না ফেরার দেশে সাংবাদিক কাজিম রেজা

না ফেরার দেশে সাংবাদিক কাজিম রেজা

সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা ইন্তেকাল করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ৬৮ বছর বয়সে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ছিলন।

কাজিম রেজার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব জানায়, মাগরিবের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হবে।

সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী

না ফেরার দেশে সাংবাদিক কাজিম রেজা

আপডেট সময় ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬