ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা Logo গায়ে হাত দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋতাভরী Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের Logo বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু Logo বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ Logo শেখ সেলিমের পরিবারকে ধরতে এবার নোটিশ লটকাচ্ছে দুদক

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, সেই আশার কথা তিনি বলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আমরা এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে। পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে তারিখ ঠিক করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় সাংবাদিকেরা যে আলোচনাটি (ভারতের সঙ্গে) স্থবির হয়ে গিয়েছিল, তা নতুন করে আবার শুরু বা সচল হলো কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘না, কোনো তারিখ ঠিক না করা মানেই তো আর আলোচনা থমকে যাওয়া নয়। কোনো তারিখ নির্ধারণ না করলেও আলাপ-আলোচনা চলছিল বলে জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আলোচনার সময়ে ৫ আগস্টের মতো একটি ঘটনা ঘটে, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত হেনেছিল। আপনারা সবাই জানেন যে আমরা সেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছি। এখন আবারও আমাদের আলোচনা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

আপডেট সময় ০৬:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬