রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দীন বলেছেন, গতকাল আমাদের এখানে একজন উপদেষ্টা এসেছিলেন। তার সঙ্গে একটি বোতল কাণ্ড ঘটেছে। আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে তার কাছে দুঃখ প্রকাশ করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে তারও দুঃখ প্রকাশ করা উচিত ছিল।

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যৌক্তিক। কিন্তু সরকার আদৌ আছে কিনা বুঝতে পারছি না। দুইদিন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স আসেনি। এই সরকার জুলাই আন্দোলনের ওপর তৈরি হওয়া সরকার।

এখানকার প্রতিটি শিক্ষার্থী জুলাই বিপ্লবী। সুতরাং আমাদের হুমকি দিয়ে লাভ নাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কাউকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com