ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি Logo দলবদলের শেষ দিনে চমক নিয়ে আসছে ম্যানসিটি Logo বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে তারকা পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী Logo ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে হাইকোর্টের ক্ষতিপূরণ রুল Logo বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী Logo কানের শব্দ, আসলে রক্তনালির সংকেত Logo চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির সুফিয়া কামাল হলের ভিপি Logo তিউনিসিয়ায় ভয়াবহ দাবানল, নিরাপদে সরিয়ে নেওয়া হলো শতাধিক পরিবারকে Logo সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল Logo ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

সিলেট ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে যাত্রা করেছে। এর মধ্যদিয়ে প্রায় আট বছর পর সিলেট থেকে কোনো বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো।

সমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওমানভিত্তিক সালাম এয়ারের ফ্লাইটটি সকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৭টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সালাম এয়ারের উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে পৌঁছালে আমরা ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সেটিকে স্বাগত জানাই।

পরে সকাল ৯টা ২৩ মিনিটের দিকে ২২৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি মাস্কটের উদ্দেশে ছেড়ে গেছে।

প্রসঙ্গত, কম বাজেটে মানসম্পন্ন যাত্রী সেবার জন্য ওমানের সালাম এয়ারের আলাদা পরিচিতি রয়েছে। ফলে তুলনামূলক কম খরচে বাংলাদেশি প্রবাসীরা এ রুটে যাতায়াত করতে পারবেন। এতে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমান থেকে দেশে ফেরার ক্ষেত্রে সিলেটের যাত্রীদের ঢাকা কিংবা চট্টগ্রামে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।

পাশাপাশি ছুটির মৌসুম, ঈদ ও পারিবারিক জরুরি প্রয়োজেন দ্রুত ফেরার তাদের জন্য সহজ হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি

সিলেট ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আপডেট সময় ০৩:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬