ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল Logo ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী Logo আ. লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির Logo হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি Logo ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী নুর Logo বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ Logo আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই Logo বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩

নতুন দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

জুলাই আন্দোলনের সময় পৃথক দুটি হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার দুটি আদালত।

সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বনানী এলাকায় সোহাগ নামের এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালতে হাজির করার সময় উপস্থিত লোকজন তাকে লক্ষ্য করে ‘মীর জাফর’ ও ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বনানীতে গুলিবিদ্ধ হয়ে সোহাগ এবং ৪ আগস্ট মিরপুরে রাবার বুলেট ও মারধরে আহত হয়ে মুক্তার হোসেন চিকিৎসার পর সুস্থ হয়ে এসব মামলা দায়ের করেন।

উল্লেখ্য এর আগে গতকাল রবিবার তাকে রাজধানীর আদাবর থানার বিএনপি নেতা এসহাক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল

নতুন দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

আপডেট সময় ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬