ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু Logo নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ Logo মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ

স্বামীর মৃত্যুর চারমাস পর বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার স্ত্রীর, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়ায় চার মাস আগে স্বাভাবিক মৃত্যু বলে দাফন করা এক ব্যক্তিকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ নিহতের স্ত্রীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার হত্যা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শনিবার (২৯ আগষ্ট) রাতে নিহতের মেয়ে বাদী হয়ে মা ফতেমা বেগম ও মশিয়ার রহমানকে আসামি করে শনিবার লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।

নিহত ব্যক্তির নাম মফিজার মোল্যা (৫০)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার দুজন হলেন– নিহতের স্ত্রী ফতেমা বেগম এবং তার বেয়াই একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে মফিজারের মৃত্যু হয়। সে সময় তার মৃত্যু স্বাভাবিক বলে দাবি করে স্ত্রী ফাতেমা বেগম। তবে প্রায় চার মাস পর সম্প্রতি মফিজারের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

গ্রেপ্তার দুই জনের মধ্যে সম্পর্ক থাকার অভিযোগ এবং একসঙ্গে সংসার করার কথা জানতে পারেন স্থানীয়রা। এরপর গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে মফিজারের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন ফতেমা ও মশিয়ারকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিরা বালিশচাপা দিয়ে মৃত্যুর বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় বলেন, ‘প্রাথমিকভাবে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন তারা। তাদেরক গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড

স্বামীর মৃত্যুর চারমাস পর বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার স্ত্রীর, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬