ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ Logo বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী Logo বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর Logo স্বামীর মৃত্যুর চারমাস পর বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার স্ত্রীর, গ্রেপ্তার ২ Logo লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী Logo টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ Logo বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার Logo লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক

মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী মানুষকে হত্যা, নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছিল। কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হত। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই তারা এমনটি করেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক

আপডেট সময় ০৩:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬