বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

দুপুর পর্যন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার ভারী বৃষ্টিপাত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশজুড়েই কম-বেশি বৃষ্টি হয়েছে এবং এখনও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে।

সেইসঙ্গে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ো ও দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছিল। এখনও ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন। তবে ঢাকায় দুপুরের পর থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি সন্ধ্যার পর জানা যাবে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com