ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী Logo সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১ Logo পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে : পরিবেশমন্ত্রী Logo যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান Logo বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ Logo রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকাবাসীর বিক্ষোভ

ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন হাজারো ঢাকাবাসী। বুধবার (১৪ মে) সকাল নয়টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা এই কর্মসূচি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তান এলাকায় অবস্থিত নগর ভবনের সামনের সড়কে সকাল সাড়ে আটটা থেকেই লোকজন আসতে শুরু করে। পরে তারা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই তাঁরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজ বিক্ষোভ করছেন।

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা পুরান ঢাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন।

বিক্ষোভে অংশ নেয়া একাধিক ব্যক্তির ভাষ্য, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে যাঁরা আজকের এই কর্মসূচিতে এসেছেন, তাঁদের বেশির ভাগই পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আজ দুপুর দুইটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন একাধিক বিক্ষোভকারী। তাঁরা বলছেন, আজকের কর্মসূচি শেষ হওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫