ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে। অপরজন মোটরসাইকেল আরোহী তার বন্ধু রাজু মাতুব্বর (১৮)। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও আহত দুই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভাঙ্গা গোল চত্বর এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত কাওসার ও রাজুর মরদেহ দুটি তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইকেলকে চাপা দেওয়া গোল্ডেন লাইন পরিবহন বাসটিকে জব্দ করা সম্ভব হয়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬