ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকাল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় আউশধান কাটার সময় সাপটি দেখে ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে স্থানীয় লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ অজগরটি অক্ষত উদ্ধার করে। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

আপডেট সময় ০৮:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬