ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন Logo সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ধারীসহ গ্রেপ্তার ২৪ Logo রাজধানীতে অস্ত্র মামলায় ৬ আসামির তিন দিনের রিমান্ড Logo যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক Logo জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা Logo হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ Logo সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

বিমানবন্দর নিরাপত্তায় আনসারের ভূমিকার প্রশংসা করলেন বেসামরিক বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এম রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারি ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়।

দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের সমন্বয় ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক।

বৈঠকে মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন

বিমানবন্দর নিরাপত্তায় আনসারের ভূমিকার প্রশংসা করলেন বেসামরিক বিমানমন্ত্রী

আপডেট সময় ০৫:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬