ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও দলটি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। দলীয় প্রতীক না থাকায় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

আপডেট সময় ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬