ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্দিষ্টে সময়ের ভেতরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।

তবে স্থানীয় সরকার নির্বাচন করতে সরকারের সহায়তা প্রয়োজন হবে বলে জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, শুধু ইসির একার প্রস্তুতি না। সবগুলো বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি সমন্বয় করা হবে।

বর্তমানে ইসির ইমেজ ফিরিয়ে আনা হয়েছে দাবি করে তিনি বলেন, আগে ইসির ইমেজ নেগেটিভ ছিল।

আমরা সেই ইমেজ ফিরিয়ে এনেছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি

আপডেট সময় ০২:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬