ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির Logo যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে তেল রপ্তানি হতে দেবে না ইরান Logo প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে : সড়কমন্ত্রী Logo ফরম পূরণে প্রতারণার পর বিশেষ ব্যবস্থায় ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু Logo নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। গত ১৮ আগস্ট নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তা এমন বিষয় যা সবার জন্যই উদ্বেগের হওয়া উচিত। কারণ এটি সবার জন্য এক সাধারণ অভিশাপ এবং আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে চাই।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইএস ও আল-কায়দা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম-এর ৩৮তম প্রতিবেদনে একিউআইএসের সাম্প্রতিক তৎপরতার কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে এবং জঙ্গিবাদ প্রতিরোধে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় কোনো প্রক্রিয়া রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, এই বিষয়ে নতুন কোনো তথ্য এলে তা আপনাদের জানানো হবে।

বাংলাদেশ কর্তৃক অতিরিক্ত ৪ হাজার লিটার ডিজেল সরবরাহের অনুরোধের বিষয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান জ্বালানি সহযোগিতা রয়েছে। তিনি বলেন, অতিরিক্ত বরাদ্দের যে অনুরোধ করা হয়েছে, সেটি আমাদের নিজেদের চাহিদা, পরিশোধনের ক্ষমতা এবং সরবরাহের সহজলভ্যতার ওপর ভিত্তি করে আমরা পর্যালোচনা করে দেখছি।

বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর স্থবিরতা বা অগ্রগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।

তিস্তা নদীর পানিবণ্টন সংক্রান্ত আলোচনা পুনরায় শুরু করতে ঢাকা থেকে কোনো অনুরোধ এসেছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই দেশের অভিন্ন নদীসংক্রান্ত বিষয়গুলো বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা হয়। এ প্রসঙ্গে তিনি যৌথ নদী কমিশন (জেআরসি) এবং নদী সম্পর্কিত অন্যান্য কারিগরি কমিটির সক্রিয়তার কথা স্মরণ করিয়ে দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

আপডেট সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬