ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা Logo রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, এখনও অনিশ্চিত প্রত্যাবাসন Logo ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ Logo বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা

শাহরুখ খানের বিনয়ী ও সৌজন্যপূর্ণ আচরণের প্রশংসা বহুবার শোনা গেছে সহশিল্পীদের মুখে। এবার সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন তারকা হিনা খান।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে বলিউডের এই শীর্ষ তারকার সাথে নিজের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

অভিনয়জীবনের একদম শুরুর দিকের স্মৃতি মনে করে হিনা জানান, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের শুটিং শুরু হওয়ার প্রায় দেড় বছর পর একটি বিমানে শাহরুখ খানের সাথে তার প্রথম দেখা হয়। নিজের পাশের আসনেই শাহরুখকে ঘুমাতে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না হিনা।

হিনা জানান, ছবি তোলার উদ্দেশ্যে তিনি মুখিয়ে ছিলেন।

মাঝে শাহরুখ কফি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে হিনা একটি ছবির অনুরোধ করেন। শাহরুখ তখন তাকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার প্রতিশ্রুতি দেন। তবে কফি শেষ করে অভিনেতা আবারও ঘুমিয়ে পড়েন। ক্রমাগত ছবির প্রচারণায় ব্যস্ত থাকায় চরম ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন শাহরুখ।

হিনা ভেবেছিলেন সুযোগটি হয়তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু বিমান অবতরণের পর ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডেকে তুলে ছবি তোলেন।

হিনা খান শাহরুখের এমন আন্তরিকতার প্রশংসা করে বলেন, চরম ক্লান্তি থাকা সত্ত্বেও তিনি নিজের কথা রেখেছিলেন। উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তার সাথে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি

ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা

আপডেট সময় ১২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬