ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন Logo বাংলাদেশ-ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে Logo বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কার করতে হবে : আইনমন্ত্রী Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত Logo বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী Logo জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা Logo ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের Logo বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী Logo ক্রেনচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

মোটরযানের কাগজপত্র হালনাগাদে সময় বাড়ল

জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময় আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে ২৯ অক্টোবর পর্যন্ত।

রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এটিই শেষবারের মতো সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন

মোটরযানের কাগজপত্র হালনাগাদে সময় বাড়ল

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬