ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের সুযোগ রেখে একটি নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। প্রণালিতে তেহরানের দেওয়া বিভিন্ন সেবার বিনিময়ে বিদেশি জাহাজগুলোকে এই অর্থ পরিশোধ করতে হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশন আইনটির খসড়া অনুমোদন দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্যাবলি নিশ্চিত করা হয়েছে।

পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র হাসান কাশকাবি জানান, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ সংক্রান্ত এই নতুন আইনের আওতায় মূলত বিভিন্ন সেবামূলক ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সুবিধা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা এবং নৌ-নিরাপত্তা সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জানান, দেশটি এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌপথের নানা প্রতিকূলতায় জ্বালানি তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এই নতুন চাপ ও নিষেধাজ্ঞার পদক্ষেপকে ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। আঞ্চলিক উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে কার্যকর কূটনৈতিক সমঝোতার বিকল্প নেই বলেও মনে করছে তেহরান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের

আপডেট সময় ০৯:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬