ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছরের চরিত্রে আমির, ‘লালকারা’র জন্য কমাচ্ছেন ওজন

বলিউড অভিনেতা আমির খান তার নতুন সিনেমা ‘লালকারা’র জন্য প্রস্তুতি শুরু করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকার।

জানা গেছে, সিনেমায় ২৫ বছর বয়সী এক তরুণের চরিত্রে অভিনয় করবেন আমির। এই চরিত্রের জন্য তিনি কঠোরভাবে ওজন কমাচ্ছেন।

‘লালকারা’কে একটি স্পোর্টস ড্রামা হিসেবে তৈরি করা হচ্ছে। সিনেমাটির গল্প ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে হতে পারে বলে জানা গেছে।

আমির খান চরিত্রের প্রয়োজনে নিজের চেহারা ও শারীরিক গঠনে পরিবর্তন আনার জন্য পরিচিত। এবারও চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করছেন তিনি।

‘লালকারা’র মাধ্যমে দীর্ঘদিন পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান।

এর আগে এই জুটি ‘লাগান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি সেই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এবারও ক্রিকেটকে ঘিরে গল্প নিয়ে আসছেন তারা।

এর আগে ‘লালকারা’য় ফারহান আখতারের অভিনয়ের খবর ছড়িয়েছিল। পরে শিডিউল সমস্যার কারণে তাকে বাদ দিয়ে সিদ্ধান্ত গুপ্তকে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়।

তবে ফারহান পরে বিষয়টি অস্বীকার করেন।

তিনি জানান, সিনেমাটিতে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে অভিনেতা হিসেবে যুক্তই হননি।

তবে প্রযোজক হিসেবে সিনেমাটির সঙ্গে থাকছেন ফারহান। রিতেশ সিধওয়ানির সঙ্গে তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি তৈরি হচ্ছে।

এখন আমিরের ওজন কমানোর প্রস্তুতি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। ২৫ বছর বয়সী চরিত্রে তাকে কেমন দেখাবে, সেটিই দেখার অপেক্ষা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬