ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী Logo ফোনে উত্ত্যক্ত-হুমকি, যেভাবে আইনগত ব্যবস্থা নেবেন Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন Logo নকশার বাইরে ভবন নির্মাণ আর নয় : গণপূর্তমন্ত্রী Logo ২৫ বছরের চরিত্রে আমির, ‘লালকারা’র জন্য কমাচ্ছেন ওজন Logo রোগীদের বিনা মূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ দেবে স্টার ক্যান্সার সেন্টার Logo রাজধানীতে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যা, সাক্ষ্য দিলেন আরো দুজন Logo মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ Logo ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার Logo কুমিল্লায় গৃহবধূ হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

কুরিয়ারে মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগ, ম্যানেজার আটক

মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ শহরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার নূর মো. মঞ্জুকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, কক্সবাজার থেকে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আসা মাদকের অর্থ লেনদেন করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।

একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৩৪০০ টাকায় বড় ভাইকে হত্যার চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩

কুরিয়ারে মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগ, ম্যানেজার আটক

আপডেট সময় ০৫:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬