ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পানি, বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির Logo যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে তেল রপ্তানি হতে দেবে না ইরান Logo প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে : সড়কমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার (২২ আগস্ট) কাতার আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, কাতার রাষ্ট্রের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় আরো বলা হয়, কাতারের আমির বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন এবং দুই দেশের সম্পর্কের আরো উন্নয়ন ও প্রসার কামনা করেছেন।

গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আজ রবিবার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেছেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তার গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পানি, বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

আপডেট সময় ০১:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬