ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে অ্যাডমিরাল র‍্যাংক পরিয়ে দেন।

এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান।

আজ রবিবার বিমানবাহিনী সদর দপ্তরে নৌপ্রধানকে এ র‍্যাংক পরানো হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষাসচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খোন্দকার মিসবাহ উল আজীম। ২০২৯ সালের ২২ জুলাই শেষ হবে তার মেয়াদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬