ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ষা এলেই বাড়ে আতঙ্ক, মতলবে বছরে ৪ শতাধিক মানুষ সাপে কাটার শিকার Logo ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সক্রিয় ভূমিকা চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী Logo নেশাজাতীয় দ্রব্য মিশানো খাবার খেয়ে ৭ জন অসুস্থ, রাতে গ্রিল কেটে বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo নিজেদের মাঠেই দুয়ো শুনে সোজা ড্রেসিংরুমে আলভারেজ Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার Logo তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অচলাবস্থা কাটবে? Logo মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা Logo জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত Logo সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন তিনি।

তবে এবার পোস্টটির সঙ্গে কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

এক সপ্তাহের মধ্যে একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত ১৮ আগস্ট তিনি একই ছবি শেয়ার করেছিলেন।

এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প হরমুজকে ‘বর্তমানে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখার কথা বলেন।

একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানও কঠোর। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দেয়।

তেহরান আরও জানিয়েছে, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে আঘাত করা হতে পারে এবং হরমুজ দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বাধাগ্রস্ত করা হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বর্ষা এলেই বাড়ে আতঙ্ক, মতলবে বছরে ৪ শতাধিক মানুষ সাপে কাটার শিকার

ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট সময় ১১:০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬