ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।‎ শনিবার (২২ আগস্ট) সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার।

এসময় তিনি বলেন, ‘চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি ইনটেনসিভ বিনিয়োগ এর পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে সরকার। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে রূপান্তর করতে চায় সরকার।’

এছাড়াও, সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্প নগরীর জন্য সরকার বিকল্প জ্বালানির কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০২:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬