ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে গরু চুরি বন্ধ করতে না পারায় পুলিশের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশের কার্যকরী কোন ভুমিকা না থাকায় তারা সংক্ষুব্ধ। আর এসব কারণেই তাদের এই কর্মসূচি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে তারা এই বিক্ষোভ করেন।

পোষাইদ গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, গত এ সপ্তাহে গ্রামের কমপক্ষে ১০টি কৃষক পরিবার পথে বসেছে। অনেকেরই গোয়ালঘর লালিত পালিত গরু শূন্য। চুরির ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ গড়িমসি করেন। এমনকি তদন্তে যেতে চায় না। যার কারণে পুলিশের কাছে গেলে কোন প্রতিকার পাওয়া যায় না। গত এক মাসে পোষাইদ গ্রামে অন্তত ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলা ঘরের তালা ভেঙে বা তালা কেটে গবাদি পশুগুলি চুরি হয়েছে। এমনকি দিনের বেলায় ফাঁকা বাড়িতেও চুরি হচ্ছে।

মনোয়ার হোসেন বলেন, আমরা থানায় একাধিকবার অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে না, মামলাও নিতে চায় না। আর সুযোগে চোরেরাও বেপরোয়া হয়ে গেছে। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। পুলিশের নিকট শুধু অভিযোগ দিলেই হয় না সাথে তাদের যাওয়া আসার নামে গাড়ির তেলের জন্য বা চা-পানের নামে টাকা দিতে হয়।

তারা অবিলম্বে পোষাইদ সহ বিভিন্ন এলাকায় পুলিশি টহল বৃদ্ধি ও চোর চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গ্রামের চুরির বিষয়টি আমরা জানি। ইতোমধ্যে পুলিশী টহল নজরদারি বাড়ানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের নিরাপত্তার স্বার্থে বিট পুলিশিং জোরদার করা হবে।

এই ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া ইত্তেফাককে জানান, ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে। তাই এইসব বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশকে বলা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক’ থেকে ‘আক্রমণাত্মক’ করছে ইরান

গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

আপডেট সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬