ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: আজ দেশে আনা হচ্ছে ৬ বাংলাদেশির মরদেহ Logo ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা Logo তীব্র গরমে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন শায়খ হুজাইফি Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন Logo ঝিনাইদহে গরুচোর সন্দেহে গণপিটুনি, ১ জনের মৃত্যু Logo কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার: বোন Logo সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত Logo গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসে পৌঁছেছে। মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছয় বাংলাদেশির মরদেহ শনিবার (২২ আগস্ট) সকালে দেশে পাঠানো হবে। অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন দুই ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র আরও জানায়, বিকেল ৬টার পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশি নিহতদের মরদেহ কলকাতার পার্ক সার্কাসের ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হয়। পরে শনিবার সকালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো হবে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রোল স্থলবন্দর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে। তারা হলেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী এবং ঢাকার সাভারের বাসিন্দা আহামেদ বাবু।

সাভারের আহমেদ বাবুর প্রতিবেশী এমডি সোহেল বলেন, আহমেদ বাবু আমার পাড়ার ছোট ভাই। চিকিৎসা করাতে আমিও কলকাতা ছিলাম। দেশ থেকে ফোন দিয়েছিল বাবু সেই হোটেলে আছে। খবর নিয়ে জানতে পারলাম ওই দুর্ঘটনায় বাবুও মারা গেছে। তার মরদেহ মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকে থানা, ডেপুটি-হাইকমিশনার সব জায়গায় যাওয়ার পর আজ মরদেহ পেলাম। এখন কিছু নথির কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আমরা মরদেহ দেশে নিয়ে যাবো। আমাদের সবাই সহযোগিতা করেছেন।

নিহতদের মধ্যে আরেকজন রেবতী সরকার সাতক্ষীরার বাসিন্দা। পরিবারের আবেদন অনুযায়ী তার মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা

কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ

আপডেট সময় ১০:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬