ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর পর হোয়াটসঅ্যাপে ক্ষমা চাইলেন ডাক্তার

ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় কবিতা মণ্ডল (৩৫) নামে এক প্রসূতির পেটে প্রায় দেড় কেজি গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের এক মাস ২০ দিন পর ওই রোগীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।  

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।  

নিহতের স্বামী অশান্ত মণ্ডল বলেন, ‘গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারের জন্য তাকে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষ্মী রানী দত্ত সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান।’ 

পরদিনই কবিতার পেট ফুলে যায়। সেখান থেকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়।’ 

তিনি বলেন, ‘গত ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্বাবধানে চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখতে পান তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে।

ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার  মৃত্যুবরণ করেন তিনি। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচব। আরও ২টি ছোট ছোট ছেলে নিয়ে অথৈই সাগরে পড়লাম। আমি এর বিচার দাবি করছি।’  

তিনি আরও বলেন,’চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার হোয়াইটঅ্যাপে ম্যাসেজ দিয়ে লেখেন, দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি। আমি বার বার ক্ষমা প্রার্থী আপনার কাছে। অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।’

এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ’আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি বলে কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর পর হোয়াটসঅ্যাপে ক্ষমা চাইলেন ডাক্তার

আপডেট সময় ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬