ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী Logo মাত্র ৬ হাজার টাকার সিনেমার আয় ২৬ কোটি, কী আছে ‘নিউ লাই’তে Logo নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন Logo ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি Logo মহাকবি হোমার কি সত্যিই অন্ধ ছিলেন ? Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের শুভেচ্ছাবার্তা Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার কারণ জানালেন রুমিন ফারহানা Logo নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার Logo ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি হয়ে সবাইকে বুকে টেনে নিলেন ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের বুকে জড়িয়ে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে ফুল তুলে দেন। এরপর নতুন রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত নেড়ে অধিবেশন কক্ষের সবাইকে শুভেচ্ছা জানান।

পরে নিজ আসন ছেড়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বুকে টেনে নেন মির্জা ফখরুল। এরপর বিরোধী দলীয় উপনেতা ডা. আব্দুল্লাহ মো. তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বুকে জড়িয়ে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় সংসদ ভবনের অধিবেশন কক্ষে উৎসবের আমেজ বিরাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার আসন থেকে উঠে সামনে চলে আসেন। তা দেখে সরকার ও বিরোধী দলীয় সকল সদস‌্যরা আসন ছেড়ে নতুন রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন।

হাসিমুখে মির্জা ফখরুল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বেশিরভাগ সংসদ সদস্যের সঙ্গে কোলাকুলি করেন নব নির্বাচিত রাষ্ট্রপতি।

শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এগিয়ে গিয়ে ডায়েসে বসা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের সঙ্গে শুভেচ্ছা জানান।

এরআগে নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।

এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি হয়ে সবাইকে বুকে টেনে নিলেন ফখরুল

আপডেট সময় ০৮:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬