ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘আমিরাতের’ জাহাজ আটক করে ইরানে নিয়ে নিয়ে গেছে বিপ্লবী গার্ড Logo বিয়ের কথা বলে আমবাগানে নিয়ে পুড়িয়ে ফেলা হয় মেরিনাকে : পুলিশ Logo রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা আব্বাস-রুমিন ফারহানা-গাজী নজরুলসহ ভোট দেননি ৬ সংসদ সদস্য Logo নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন দূতাবাসের অভিনন্দন Logo বনানীতে শায়িত হলেন তৌফীক নাওয়াজ, দীপু মনি ফিরছেন কারাগারে Logo জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর Logo রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট Logo ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার Logo রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ Logo বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে ঐতিহাসিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় এই ভোটগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে দেন। এরপর ভোটগ্রহণ শুরু হয়।

শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর সংসদ সদস্যরা একের পর এক ভোট দেন।

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘আমিরাতের’ জাহাজ আটক করে ইরানে নিয়ে নিয়ে গেছে বিপ্লবী গার্ড

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬