ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেরাহর এন্ট্রি

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও অভিনেত্রী সুনেরাহ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ।

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে তাদের উপস্থিতি গল্পে নতুন কোনো টুইস্ট আনবে বলে ধারণা করা হচ্ছে। দুই তারকার অংশগ্রহণ ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অসুস্থতার কারণে বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফেরার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই সাড়া ধরে রাখতে দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে প্রকাশ পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর ৮টি নতুন পর্ব। পর্বগুলো হলো ১০৫ থেকে ১১২ নম্বর পর্যন্ত।

বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেরাহর এন্ট্রি

আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬