ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের আদালত থেকে ১০০ মামলা সরানো হলো অন্যত্র

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর পর তাঁর আদালতে চলা প্রায় ১০০টি হত্যা মামলা অন্য বিচারকের আদালতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত জেলা ও সেশনস জজ রবি কুমার দিওয়াকরের আদালতে এসব মামলা চলছিল। পরে মামলাগুলো জেলা ও সেশনস জজ বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে পাঠানো হয়।

৪৬ বছর বয়সী রবি কুমার দিওয়াকর উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের বাসিন্দা।

২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত সিভিল জজ হিসেবে তিনি বিচারিক জীবন শুরু করেন। ২০১৫ সালের মে মাসে তিনি সুলতানপুরে সিভিল জজ হিসেবে পদোন্নতি পান। প্রায় পাঁচ মাস পর তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়। দিওয়াকর বাণিজ্যে স্নাতক এবং এলএলএম ডিগ্রিধারী।

২০২৫ সালের নভেম্বর থেকে তিনি মুজাফফরনগরের অতিরিক্ত জেলা ও সেশনস জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সরকারি আইনজীবী জানান, এসব মামলা এমন গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত, যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মুজাফফরনগর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী বলেন, দিওয়াকরের আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়ার আশঙ্কায় আইনজীবী ও মামলার পক্ষগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তিনি জানান, পরে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে মামলাগুলো অন্য আদালতে স্থানান্তর করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬