ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক Logo ঝালমুড়ি বিক্রি করা দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও Logo বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ Logo ৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের আদালত থেকে ১০০ মামলা সরানো হলো অন্যত্র Logo দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন Logo সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ৩ দিনের রিমান্ডে Logo এক সপ্তাহ বিদ্যুৎহীন, পিডিবির অফিস ভাঙচুর এলাকাবাসীর Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা Logo ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৮৪ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার Logo হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করে দোকান খোলা রাখায় কুমিল্লার মনোহরগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাতে মনোহরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি। এ সময় বাজারের ৫ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সরকারি আদেশ অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে ওই নির্দেশনা অমান্য করে মনোহরগঞ্জ বাজারে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মোট পাঁচটি দোকানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। সবমিলিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দোকান খোলা রাখা কিছু ব্যবসায়ীদের তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক

রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৩:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬