ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাতছড়ির জঙ্গলে মাটির নিচ থেকে ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo কলকাতায় ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখপ্রকাশ Logo জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস, জানালেন চিঠি দিয়ে Logo মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ, স্বামী আটক Logo সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস Logo সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ Logo কিয়েভে রুশ হামলায় নিহত ১২, আহত ৩৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ ২ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তাঁর সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর আশ্রয়শিবির এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এপিবিএনের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

এপিবিএন সূত্র জানায়, মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাতছড়ির জঙ্গলে মাটির নিচ থেকে ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬