ঝিনাইদহের মহেশপুরে ইয়াবা-মোটরসাইকেলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পাতিবিলা পুকুরপাড়া এলাকার নুর কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাল (শান্ত) (৩৫) এবং মহেশপুরের জমিদারপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২)।
পুলিশ জানায়, মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান মহেশপুর থানার ওসি মেহেদী হাসান।
বাংলা৭১নিউজ/আরএইচ























