ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে যারা ‘ফ্যাসিবাদের দালালে’ পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে অধিকার ও ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, তার যেন অপব্যবহার না হয়, সেদিকেও গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকতে হবে।

ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনতে পারে। তাই গণমাধ্যমকে ‘ফ্যাসিস্ট’ ও দুর্বৃত্তদের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন। তার বক্তব্যে গণমাধ্যম যেন রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে, একই সঙ্গে কোনো পক্ষের স্বার্থে ব্যবহৃত না হয়—এমন প্রত্যাশাই উঠে আসে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬