ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন ঘিরে চাপে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক তার দল লিকুদ পার্টি সর্বশেষ জনমত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে পড়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রকাশিত জরিপ অনুযায়ী, পার্লামেন্টে ইয়াশার ২৪টি আসন পেতে পারে, যেখানে লিকুদের সম্ভাব্য আসন সংখ্যা ২৩।

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র দুই মাসের কিছু বেশি সময় আগে প্রকাশিত এই জরিপে নেতানিয়াহুর দলের পিছিয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেল।

এর কয়েকদিন আগের জরিপগুলোতেও স্পষ্ট দেখা গেছে, নেতানিয়াহু নির্বাচনে জয় পাওয়ার অবস্থানে নেই।

নির্বাচন ঘনিয়ে এলেও ট্রাম্প এখনও তাকে কোনও স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি।

জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে ৪৯ থেকে ৫৩টি আসন, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন। বর্তমানে তার হাতে আছে ৬৮ আসন।

অন্যদিকে, বিরোধী দলগুলো জরিপ অনুযায়ী, ৬৭ থেকে ৭০টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকোট বেশিরভাগ জরিপে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬