ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি Logo অতিরিক্ত সার-কীটনাশকে হাওরাঞ্চলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই হবে স্বামীর জানাজার সিদ্ধান্ত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু Logo মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০ Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় চৌদ্দগ্রামে তিন ব্যবসায়ীকে জরিমানা Logo ৪ দিনে দুবার মাঠেই ঢলে পড়লেন জামাল, শনাক্ত হয়েছে খিঁচুনি রোগ

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

কুমিল্লা রেলস্টেশনের শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জেলার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) ও তার ছেলে মো. জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

নিহতদের স্বজন জোহরা বেগম জানান, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদি-নাতনি। তারা মুরাদনগর থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনী আক্তার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি-নাতনি, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

আপডেট সময় ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬