ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি Logo অতিরিক্ত সার-কীটনাশকে হাওরাঞ্চলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই হবে স্বামীর জানাজার সিদ্ধান্ত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু Logo মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে নিহত ৩০ Logo রাত ৮টার পর দোকান খোলা রাখায় চৌদ্দগ্রামে তিন ব্যবসায়ীকে জরিমানা Logo ৪ দিনে দুবার মাঠেই ঢলে পড়লেন জামাল, শনাক্ত হয়েছে খিঁচুনি রোগ

বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

জামালপুরের সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হাজীবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ওই ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানান, গত ১৬ আগস্ট রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বাড়ির পাশের মোড়ে সালিশ বৈঠকে থাকায় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগে অভিযুক্ত আনোয়ার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।

পরর্বতীতে ব্যথা অনুভব হলে বিষয়টি তার মা-বাবাকে জানায় শিশুটি। ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে স্থানীয়রা মঙ্গলবার রাতে আনোয়ারকে হাজীবাড়ী মোড় সংলগ্ন ক্লাবে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঘটনা স্বীকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, মেয়েকে ঘুম পাড়িয়ে সবাই বাড়ির পাশে মোড়ে সালিশ বৈঠকে যান। ঘরে মেয়েকে একা পেয়ে প্রতিবেশী আনোয়ার তার মেয়ে ধর্ষণ করেন। মেয়ের সঙ্গে যা হয়েছে, তার বিচার চান তিনি।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের

বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

আপডেট সময় ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬