ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন’

শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬’। গতকাল সোমবার বিকেল ৪টায় চারুকলা অনুষদে এক আনন্দঘন পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভাস্কর ও চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এ. এম. কাওসার হাসান, অধ্যাপক, ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

দোলন শিশুদের পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থান থেকে শিশু-কিশোরদের বর্ষা বিষয়ক আঁকা ছবি স্থান পেয়েছে। বৃষ্টি, নদী, কাশবন, সবুজ প্রকৃতি, গ্রামবাংলার জীবন ও বর্ষার নানা অনুষঙ্গ শিশুদের রঙ-তুলিতে ফুটে উঠেছে। তাদের কল্পনা ও সৃজনশীলতার এই বৈচিত্র্যময় প্রকাশ প্রদর্শনীকে করে তুলেছে প্রাণবন্ত ও নান্দনিক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওনসহ শিল্পী, শিক্ষক, অভিভাবক ও শিল্পপ্রেমীরা।

অনুষ্ঠানে দোলন শিশুদের পত্রিকার সম্পাদক ও আয়োজক কামাল মুস্তাফা বলেন, শিশুদের হাতে রঙ-তুলির মাধ্যমে প্রকৃতি ও বর্ষার সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রদর্শনীর সার্বিক সমন্বয়ে রয়েছেন দোলন আর্ট এক্সিবিশনের কো-অর্ডিনেটর সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি। এক্সিবিশন সহযোগিতায় রয়েছেন বিপ্লবী সরকার ও রবিন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিতভাবে এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে। তাদের আঁকা ছবি প্রদর্শনের মাধ্যমে শিশুরা যেমন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে, তেমনি দর্শনার্থীরাও শিশুদের চোখে দেখা বর্ষার বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।

২২ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন। শিশু-কিশোরদের রঙ-তুলিতে আঁকা বর্ষার নান্দনিক বাংলাদেশ দেখতে অভিভাবক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের শিল্পপ্রেমীদের প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন’

আপডেট সময় ০৬:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬