ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি : প্রতিমন্ত্রী নুর

রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তনের সুযোগ তৈরি হলেও তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে।

জুলাই আন্দোলনে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে তাদের যথাযথ স্বীকৃতি ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি।’

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব : রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল সংলাপে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাসের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুর বলেন, ‘তরুণরা ক্ষমতার অংশ না হয়ে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

একই সঙ্গে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান, প্রবাসী কর্মসংস্থানে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন দেশ ও খাত অনুসন্ধান এবং জাপানসহ বিভিন্ন দেশে ঋণসহায়তা সম্প্রসারণে সরকারের উদ্যোগের কথা জানান তিনি।

সংলাপে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, অধিকারকর্মী, আইনজীবী, বিভিন্ন ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণে বাধা এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় সভাপতির বক্তব্যে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘প্রকৃত অন্তর্ভুক্তির জন্য শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ বণ্টনেও কার্যকর কর্তৃত্ব প্রয়োজন।

প্রয়োজনের সময় নারীদের সামনে আনা হলেও ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যথেষ্ট জায়গা দেওয়া হয় না।

সাম্যবাদী দল-জাসদের সাধারণ সম্পাদক নজমুল হক প্রধান বলেন, ‘তরুণদের শুধু ক্ষমতাকেন্দ্রিক না করে দায়িত্বশীল নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। নারীদের চরিত্র হনন ও উপহাসের সংস্কৃতি বন্ধ করে মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে।’

প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার ওপর জোর দেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সংসদে তরুণদের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব রাজনৈতিক ব্যর্থতা।

স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্ব থাকলেও তাদের কার্যকর ক্ষমতা নিশ্চিত করা জরুরি।’

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখনো নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন সংসদে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ এবং রাজনৈতিক পদে বয়সসীমা নির্ধারণের বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন। সমাজের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার কথা বলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রেজেকুজ্জামান রতন।

আলোচনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা মিলি, লিঙ্গ ও যৌন অধিকারকর্মী হো চি মিন ইসলাম এবং ইরাবতীর বাংলাদেশ প্রতিনিধি মো. মুক্তাদির রশিদ রোমিও।

অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। ডাকসুর সাবেক নির্বাহী সদস্য হেমা চাকমা আগস্ট-পরবর্তী সময়ে আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা ও পরিচয়ের স্বীকৃতি নিয়ে বৈষম্যের কথা তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জুবাইরুল হাসান আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, ছাত্রদলের আবিদুর রহমান মিশু, বিপ্লবী ছাত্র ঐক্যের ইসরাত জাহান এমু, ছাত্র ফেডারেশনের আরমানুল হক, ইসলামী ছাত্রী সংস্থার রাইসা রিফাত জুইন এবং ছাত্র ইউনিয়নের তিলোত্তমা এতে।

রাজনৈতিক দলে নারী ও তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণের বড় বাধা সাইবার হয়রানি ও নিপীড়ন, যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পেশিশক্তি ও অর্থের প্রভাব কমিয়ে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য কার্যকর সুযোগ তৈরির দাবি জানান তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি : প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬