ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

সাভারের রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাঁর কাছ থেকে দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব সদরদপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের একটি যৌথ দল সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করতেন।

চক্রটির সদস্যরা কখনো ডিবি পুলিশ এবং কখনো র‌্যাবের পরিচয় ব্যবহার করে এসব অপরাধ করতেন বলে দাবি করেছে সংস্থাটি।

র‌্যাব আরো জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন আব্দুল হাকিম ও তাঁর সহযোগীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল হাকিম গ্রেপ্তার হয়েছিলেন। ২৩ দিন আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন।

তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬